সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইরানের পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে রক্ষণশীলরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের জাতীয় পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। দেশটির ২০৮টি সংসদীয় এলাকার ৮২টির ফলাফল প্রকাশিত হয়েছে।

রাজধানী তেহরানের ফলাফল এখনও প্রকাশিত হয়নি। তবে সেখানে সাবেক মেয়র মোহাম্মাদ বাকের কালিবফের নেতৃত্বাধীন রক্ষণশীল প্রার্থীরা এগিয়ে রয়েছে।

জানা যায়, তেহরান নির্বাচনী এলাকায় ৩০টি আসন রয়েছে। যার বেশিরভাগে জয়ী হয়েছে রক্ষণশীলরা। ধারণা করা হচ্ছে প্রায় সব আসনেই তারা বিজয়ী হবে। কারণ প্রাথমিকভাবে তাদের অবস্থানই সবচেয়ে ভালো দেখাচ্ছে।

ইরানি গণমাধ্যম পার্সটুডে জানায়, ইরানের ২০৮ সংসদীয় এলাকায় ২৯০ আসন রয়েছে। এর মধ্যে তেহরানের নির্বাচনী এলাকায় আসন রয়েছে ৩০টি। কোনো কোনো এলাকায় শুধু একটি আসন রয়েছে।

গত শুক্রবার ইরানের জাতীয় পার্লামেন্ট নির্বাচন শেষ হয়েছে। শেষ সময়ে অতিরিক্ত ভিড়ের কারণে রাত ১২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

শুক্রবার সকালে তেহরানের ইমাম খোমেনী হোসাইনিয়া কেন্দ্রে ভোট দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, নির্বাচন জাতীয় স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেয়। এটি মানুষের ধর্মীয় দায়িত্বও বটে। যে ব্যক্তি জাতীয় স্বার্থ রক্ষার কথা ভাবেন, তার উচিত নির্বাচনে অংশ নেওয়া এবং ভোট দেওয়া। নির্বাচনকে জাতীয় উৎসবের দিন হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এবং বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসি সকালে তেহরানে ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট রুহানি বলেন, নির্বাচনে ইরানি জনগণের অংশগ্রহণ শত্রুদেরকে আরও বেশি হতাশ করছে।

স্পিকার আলী লারিজানি ভোট দিয়েছেন কোম নগরীতে। তিনি বলেন, শত্রুদের নানা ষড়যন্ত্র ও অপপ্রচার সত্ত্বেও ভোটাররা সকালেই ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং এর মাধ্যমে শত্রুরা কঠোর জবাব পেয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ