সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মুজিববর্ষ উপলক্ষে নৌভ্রমণের আয়োজন করবে নৌ-মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে নৌভ্রমণের আয়োজন করবে নৌ-পরিবহন মন্ত্রণালয়। মুজিব শতবর্ষের সমাপনী দিন ২০২১ সালের ১৭ মার্চ দেশের বরেণ্য ব্যক্তি ও মুজিববর্ষ উদযাপন জাতীয় কমিটির সদস্যদের নিয়ে এই নৌভ্রমণের আয়োজন করা হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) এমভি বাঙালি বা এমভি মধুমতি জাহাজে এই ভ্রমণের আয়োজন করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত নৌ-পরিবহন মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এসব কর্মসূচির অংশ হিসেবেই নৌভ্রমণ আয়োজন করবে বিআইডব্লিউটিসি।

মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য ফেরিঘাট ও লঞ্চঘাটে টোল ফ্রি করার ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ। তারা আজীবন এই সুবিধা ভোগ করবেন। চলতি বছরের ১৯ জানুয়ারি বিআইডব্লিউটিএ সচিব মুহাম্মদ আবু জাফর হাওলাদার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

তাতে বলা হয়েছে, ২০২০ সালের ১৭ মার্চ থেকে সকল বীর মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত পরিবহনের জন্য ব্যবহৃত নিজস্ব যানবাহনের (বাণিজ্যিক উদ্দেশে ব্যবহৃত নয়) জন্য কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন সকল ফেরিঘাটের টার্মিনাল চার্জ, লঞ্চঘাটের প্রবেশ ফি এবং ফেরি চার্জের (যন্ত্রচালিত ও অযন্ত্রচালিত নৌকায় পারাপার) ক্ষেত্রে আজীবন ফ্রি সুবিধা প্রদান করা হলো। একইসঙ্গে কোনও বীর মুক্তিযোদ্ধা গণপরিবহনে ফেরিঘাটে নেমে লঞ্চে পারাপারের ক্ষেত্রে লঞ্চঘাটের ফিও আজীবন ফ্রি সুবিধার আওতায় থাকবে।

নৌ-পরিবহন মন্ত্রণালয় মুজিববর্ষ উপলক্ষে যেসব কর্মসূচি হাতে নিয়েছে: মার্চ মাসের সুবিধাজনক সময়ে ‘বঙ্গবন্ধু ও সুনীল অর্থনীতি’ শীর্ষক সেমিনারের আয়োজন। এ বছরের মার্চেই তুরাগ নদীর তীরে প্রদর্শিত হবে লেজার শো। বঙ্গবন্ধুর সঙ্গে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের কার্যক্রম সংক্রান্ত অ্যালবাম তৈরি করে তা বিদেশে বাংলাদেশের দূতাবাসসহ বিভিন্ন স্থানে বিতরণ করা হবে। নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত তথ্যচিত্র তৈরি করা হবে। বিভিন্ন জেলায় নৌকা বাইচের আয়োজন করা হবে। এ বছর সেপ্টেম্বরে দেশের চারটি নতুন মেরিন অ্যাকাডেমির শিক্ষা কার্যক্রম চালু করা হবে। নারায়ণগঞ্জের খানপুরে স্থাপন করা হবে বঙ্গবন্ধু স্মৃতিফলক। মুজিববর্ষ উপলক্ষে ‘বঙ্গবন্ধু নদীপদক‘ প্রদানের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হবে। দেশের বিভিন্ন নদীবন্দরে চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ