সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

সরকারের সায় রয়েছে বলেই পাপিয়ারা ধরা পড়ছে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাপিয়া কোন দল করেন সেটা বিষয় নয়, তিনি অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা বলেন মন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলীয় পরিচয় দেখে অপরাধী ধরার নির্দেশনা দেওয়া হয়নি আইন শৃঙ্খলাবাহিনীকে।

ওবায়দুল কাদের বলেছেন, অপরাধ অনুসারেই বিচার হবে যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার। এ সময় কাদের বলেন, সরকারের সায় রয়েছে বলেই, এসব অপরাধী ধরা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সরকারের নির্দেশনা রয়েছে। তিনি আরও বলেন, অপরাধে যুক্ত হবে, দলীয় কিংবা যে পরিচয় থাকুক তাদের আইনের আওতায় আনতে হবে।

গত শনিবার দেশ থেকে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুবলীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়াসহ ৪ জনকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি ২ লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ