সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৬৬৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে চীনে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। গতকাল সোমবার পর্যন্ত চীনের মূল ভূ-খণ্ডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৬৩ জনে। এ ছাড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৭ হাজার ৬৫৮ জনে দাঁড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সোমবার চীনে ৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৮ জন উহান প্রদেশে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৬৩ জনে।

এদিকে, সোমবার দক্ষিণ কোরিয়ায় নতুন করে ৬০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৩ জনে।

এ ছাড়া ইতালিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। করোনা ভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২২৯ জন।

দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালিতে দ্রুত নতুন রোগী বাড়তে থাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বে আরও ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সার্স ও মার্স পরিবারের সদস্য নতুন এ ভাইরাসের নাম দেয়া হয়েছে নভেল করোনা ভাইরাস। আর এর সংক্রমণে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে,তাকে বলা হচ্ছে কভিড-১৯।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ৪০ হাজার ১২৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন,যাদের মধ্যে ১ হাজার ৮৪৫ জনের অবস্থা আশঙ্কজনক। আর ১৫ হাজার ২৯৯ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ