সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

৯০ এমপিকে ব্যক্তিগত সাক্ষাৎকারে রাজপ্রাসাদে ডেকেছেন মালয়েশিয়ার রাজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ড. মাহাথির মোহাম্মদের প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করার পর মালয়েশিয়ায় উদ্ভূত পরিস্থিতিতে ব্যক্তিগত পর্যায়ে সাক্ষাতকারে আজ মঙ্গলবার ৯০ জন এমপিকে রাজপ্রাসাদে ডেকেছেন রাজা ইয়াং ডি-পার্তুয়ান আগং।

এ সাক্ষাতকারে প্রধানমন্ত্রীর ভূমিকা কি হবে এবং পরবর্তীতে কিভাবে নতুন সরকার গঠন করা যাবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য এমন উদ্যোগ নিয়েছেন রাজা।

রাজপ্রাসাদের কম্পট্রোলার আহমেদ ফাদিল শামসুদ্দিন মিডিয়ার সঙ্গে বিশেষ এক ব্রিফিংয়ে বলেছেন, সাক্ষাতকারে প্রতিজন এমপিকে ২ থেকে ৩ মিনিট সময় দেয়া হবে। সাক্ষাতকার শুরু হওয়ার কথা বিকেল আড়াইটায়।

মালয়েশিয়ায় এই পদ্ধতি এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য নিউ স্ট্রেইটস টাইমস। মিডিয়াকে তিনি আরো বলেছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ওই সাক্ষাতকার শেষ হতে পারে। ড. মাহাথির মোহাম্মদ সোমবার প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন।

এর ফলে এমপিদেরকে ওই ব্যক্তিগত সাক্ষাতে ডাকা হয়েছে। আহমেদ ফাদিল বলেন, কেন্দ্রীয় সংবিধানের অনুচ্ছেদ ৪৩(২)-এর অধীনে এই সাক্ষাতকার গ্রহণ করা হবে। কোন সব এমপিকে সাক্ষাতকারে ডাকা হয়েছে?

এমন প্রশ্নে তিনি বলেন, এসব এমপির নাম আমরা প্রকাশ করতে চাই না। সংশ্লিষ্ট এমপিদের এরই মধ্যে বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, বাকি ১৩১ জন এমপিকেও বুধবার রাজা একই রকম সাক্ষাতকারে ডাকবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ