সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মোদি মুসলিমবিদ্বেষী, মুজিববর্ষে তাকে দেখতে চায় না জনগণ: সাবেক এমপি মেজর আখতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ১৭ মার্চ মুজিববর্ষ উপলক্ষে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করছেন বিএনপির সাবেক এমপি মেজর (অব.) মো. আখতারুজ্জামান। তিনি বলেন, মোদি মুসলিমবিদ্বেষী, মুজিববর্ষে তাকে দেখতে চায় না বাংলাদেশের জনগন।

গত সোমবার দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে মোদির ঢাকা সফরকে বাধা সৃষ্টির জন্য রাজনৈতিক দল ও সুশীল সমাজের কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির এ নেতা। ওই স্ট্যাটাসে মোদিকে মুসলিমবিদ্বেষী বলেও উল্লেখ করেছেন মেজর আখতার।

স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হলো-

‘চরম উগ্র সাম্প্রদায়িক, সন্ত্রাসী, মুসলমান ও বাঙালিবিদ্বেষী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের মাটিতে আসতে দিতে জনগণ চায় না। যদি মোদি আসতে পারে ইসরাইলের প্রধানমন্ত্রীও আসতে পারে।

তাই প্রধানমন্ত্রীর কাছে জনগণের অনুরোধ থাকবে, যাতে আসন্ন মুজিব জন্মশতবার্ষিকীর কোনো অনুষ্ঠানে যদি নরেদ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়ে থাকে তা যেন প্রত্যাহার করা হয়।

সেই সঙ্গে সব রাজনৈতিক দল ও মতের কাছে বিশেষ করে উদার ও অসাম্প্রদায়িক মতবাদে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজের কাছে আহ্বান থাকবে, তারা যেন সম্মিলিতভাবে বাংলাদেশের মাটিতে নরেন্দ্র মোদির আসাতে বাধা সৃষ্টি করে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ