সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ইরানের সাবেক রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের এক সাবেক রাষ্ট্রদূত মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার হাদি খোসরোশাহী নামে ওই রাষ্ট্রদূতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা ইরনা।

আল-আরাবিয়া’র এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সী এই সাবেক রাষ্ট্রদূত মারা যান। তিনি ভ্যাটিকান নগরীতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

ইরানে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। আর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে।

এর আগে ভাইরাসে আক্রান্তের তালিকায় যোগ হয়েছেন দেশটির নারী ও পরিবার কল্যাণবিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসৌমেহ এবতেকার। এ ছাড়া ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি এবং সংসদ সদস্য মাহমুদ সাদেগিও আক্রান্ত হন এই ভাইরাসে।

এদিকে বিশ্বব্যাপী ৫৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। করোনা ভাইরাসের তাণ্ডবে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৫৮ জন। তাদের মধ্যে চীনেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭৮৮ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ