সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

দিল্লিতে সহিংসতার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন (বাপ্পি), উবায়দুল্লাহ সাআদ
ময়মনসিংহ প্রতিনিধি>

ভারতের দিল্লিতে মসজিদে অগ্নিসংযোগ, মুসলমানদের বাড়ী-ঘরে হামলা, নির্বিচারে মুসলিম গণহত্যা এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নরেন্দ্র মোদীর বাংলাদেশে আসার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী।

আজ শুক্রবার জুমার পর ময়মনসিংহের ঐতিহাসিক বড় মসজিদ চত্বর থেকে মিছিল শুরু হয়।

মিছিলপূর্ব সমাবেশে উলামায়ে কেরামরা দিল্লির অশোক নগরের একটি মসজিদে বর্বরোচিত হামলা এবং অগ্নিকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, ভারত সরকার দিল্লিসহ ভারত জুড়ে যে সহিংসতা সূচনা করছে সেটা অত্যন্ত দুঃখজনক, মুসলমানদের গণহত্যা, মসজিদে অগ্নিকাণ্ডের মতো ঘটনা বিশ্বের মুসলমানরা কোনোভাবেই বরদাশত করবে না। আর ঠিক এমনি এক মুহূর্তে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণ করে তৌহীদি জনতার অন্তরে আঘাত করেছে বাংলাদেশ সরকার।

বক্তারা আরো বলেন, যদি ভারতের মোদিকে মুজিববর্ষে বাংলাদেশে আনা হলে সারা দেশে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে।বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ না করার আহ্বান জানায় ইত্তেফাকুল উলামা।

পরে বড় মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর গাঙ্গিনাপাড় হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে আমেলার সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা'দীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকারিয়া, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমীর ইবনে আহমাদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মফিজুল ইসলাম, ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুর রহমান, ময়মনসিংহ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মানযির আহসান খাঁন তাবশির, ময়মনসিংহ সদর শাখার সভাপতি মাওলানা গোলাম মাওলা ভূঞাঁ, ময়মনসিংহ মহানগর শিক্ষা সম্পাদক মুফতি ইসমাইল ইব্রাহীম, মহানগর শাখার প্রচার সম্পাদক মাওলানা ফিরোজ আহমাদ এবং ছাত্র জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মাওলানা চৌধুরী নাসীর আহমাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ