সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তারা বলেছেন, সরকার জনগণের উপর বেপরোয়া শোষণ চালাচ্ছে। নতুনকরে বিদ্যুতের দাম ৫.৩ শতাংশ বৃদ্ধি জনগণের উপর সরকারের চরম জুলুমের বহি:প্রকাশ। নতুনকরে বিদ্যুতের দাম বৃদ্ধিতে জনদুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। সাধারণ জনগণের উপর চাপিয়ে দেয়া সরকারের এই মূল্যবৃদ্ধি মরার উপর ঘাড়ার ঘা- এর শামিল।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্ত। লুটপাট আর কায়েমী স্বার্থবাদীদের স্বার্থ সংরক্ষণের জন্যে সরকারের এ গণবিরোধী সিদ্ধান্ত জনগণ কোনভাবেই মেনে নেবে না। অবিলম্বে নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ