সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৮২ হাজার, মৃত্যু ২৮০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে কাবু হয়েছে ৪৭টিরও বেশি দেশ। ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ৮২ হাজারেরও বেশি, মারা গেছেন অন্তত ২৮০৮ জন। খবর সিএনএনের।

গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক তথ্যে এ হিসেব পাওয়া যায়।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের অধিকাংশই চীনের নাগরিক। দেশটিতে সর্বমোট ৭৮ হাজার ৪৯৭ জন ভাইরাসে আক্রান্ত ও ২৭৪৪ জন মারা গেছেন। ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় ভাইরাস ছড়াচ্ছে দ্রুত। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। মারা গেছেন ১৭ জন। ইউরোপের অন্তত ১১টি দেশে ছড়িয়েছে এই করোনাভাইরাস।

ইরানে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। তাই মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা সেখানে দাঁড়িয়েছে ২৪৫ এ। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ ইরানি নাগরিক।

এদিকে দক্ষিণ কোরিয়ায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দু হাজা ছাড়িয়ে ২০২২ জন হয়েছে। দ্য সাউথ কোরিয়ান সেন্টারস ফর ডিজিজ কনট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, দেশটিতে ভাইরাসে মোট মৃতের সংখ্যা ১৩।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ