সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ভারতে ভয়াবহ আকার ধারণ করতে পারে করোনা ভাইরাস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের বাইরে বিশ্বের ৫০টি দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছে ৮৩ হাজারের বেশি। শুধু চীনেই এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৭৮৮ জন। সংক্রমিত হয়েছে ৭৮ হাজার ৮২৪ জন।

এদিকে ভাইরাসটি বিশ্বের বিভিন্ন দেশে কী পরিমাণে ছড়াচ্ছে এবং কেমন প্রভাব বিস্তার করছে, সেদিকে নজর রাখছে মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পাশাপাশি ভাইরাসটি প্রতিরোধে সেসব দেশের সরকার কতটা প্রস্তুত সেটিও দেখছেন তারা। শুক্রবার এক প্রতিবেদনে এসব কথা জানায় ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’।

সেখানে বলা হয়, চীনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও প্রতিবেশী দেশ ভারতে এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন করোনায় সংক্রমিত হয়েছেন। তবে মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যরা আশঙ্কা করছেন, একবার ছড়িয়ে পড়লে দেশটিতে ভায়াবহ আকার ধারণ করবে এ ভাইরাস।

তাতে আরও বলা হয়, ভারত ঘনবসতিপূর্ণ এবং করোনাভাইরাস প্রতিরোধ করার সক্ষমতা খুবই কম। তাই চীনের পরে ভারতকে নিয়েই বেশি চিন্তিত তারা। শুধু ভারত নয়, ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে এই সময়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ