রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

এবার উত্তপ্ত মেঘালয়: নিহত ১, কারফিউ জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে দিল্লিতে ভয়াবহ সহিংসতার পর এবার উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়। শুক্রবার থেকে সিএএ বিরোধী আন্দোলন জোরদার হয়ে উঠেছে এই রাজ্যে। সহিংসতায় ইতিমধ্যে একজন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

সহিংসতা রুখতে মেঘালয়ের রাজধানী শিলংয়ে কারফিউ জারি করা হয়েছে। রাজ্যের ছয় জেলায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, মেঘালয়ের বিভিন্ন এলাকায় প্রতিবাদ-বিক্ষোভ চরম আকার নিতে শুরু করেছে। খাসি স্টুডেন্টস ইউনিয়ন এবং অ-আদিবাসীদের দফায়-দফায় সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছে শিলংসহ মেঘালয়ের একাধিক জায়গা। সংঘর্ষের জেরে ইতিমধ্যেই পূর্ব খাসি হিলসে একজনের মৃত্যু হয়েছে। উত্তর-পূর্বের দুই সংগঠনের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন ও ইনার লাইন পারমিট নিয়ে বেশ কয়েকদিন ধরেই বিবাদ চলছিল।

শুক্রবার বিতর্ক মেটাতে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই হঠাৎ করে সংঘর্ষ বেঁধে যায় দু’পক্ষের মধ্যে। সেই সংঘর্ষেই একজনের মৃত্যু হয়। পরিস্থিতি নতুন করে যাতে আরও উত্তপ্ত না হয় সেই কারণেই তড়িঘড়ি করে কারফিউ জারি করা হয়। যদিও ইতিমধ্যেই মেঘালয়ের ৬ জেলাতেই অশান্তি ছড়াতে শুরু করেছে।

শুক্রবার রাত ১০টা থেকে কারফিউ জারি করা হয়েছে। বিকেল থেকে মেঘালয়ের ৬ জেলায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ব জয়ন্তিয়া হিল, পশ্চিম জয়ন্তিয়া হিলস, রি ভোই, পশ্চিম খাসি হিলস, দক্ষিণ-পশ্চিম খাসি হিলসে অশান্তি ছড়িয়েছে। আরও ৪৮ ঘণ্টা বন্ধ ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ থাকবে।

এর আগে গত তিনদিন ধরে দিল্লিতে সহিংসতা ভয়াবহ রূপ নিয়েছে। এরই মধ্যে সেখানে ৪০ জনের বেশি নিহত হয়েছেন। সংখ্যালঘু মুসলিমরা ব্যাপক হামলার শিকার হয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ