সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে ২৯ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসে ভয়াবহ অবস্থা ইতালির। দেশটিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল শনিবার একদিনেই দেশটিতে ৩০৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।

ইতালিতে মোট করোনা আক্রান্তে সংখ্যা দাঁড়িয়েছে ১১২৮ জনে। আর এখন পর্যন্ত দেশটিতে ২৯ জনের মৃত্যু হয়েছে। খবর আলজাজিরা'র।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৮ থেকে বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশটিতে এতে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮৮৮। তবে যাদের পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ৫২ শতাংশের লক্ষণ কম দেখা গেছে।

এদিকে চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৮৩৫ জন, শনাক্ত হয়েছেন ৭৯ হাজার ২৫১ জন। চীনের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৪ হাজার ৪০০ জন। অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।

এর মধ্যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে করোনা সংক্রমিত হয়েছেন ৩ হাজার ১৫০ জন এবং মারা গেছেন ১৬ জন। আর বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে ২৯৯২ জনের। আর করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৮৫ হাজারেরও বেশি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ