সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

কলকাতায় 'গো ব্যাক অমিত শাহ' স্লোগানে মুখর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) সমর্থন দিতে আজ রোববার কলকাতায় একটি সভা করতে গেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ।

কলকাতায় আসার পর পরই বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। সেখানকার বিভিন্ন বাম সংগঠনগুলো বিমানবন্দরে কালো পতাকা প্রদর্শন ও ‘অমিত শাহ গো ব্যাক’ স্লোগান দিয়েছে।

তার আগমন উপলক্ষে গতকাল শনিবার সিপিএমের পলিটব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম বলেন, দিল্লিতে তার নির্দেশেই গণহত্যা হয়েছে। সেই রক্তমাখা হাত নিয়ে কলকাতায় আসছেন তিনি। রাজ্য সরকার তাকে লাল গালিচায় স্বাগতম জানালেও বামেরা বিক্ষোভ করবে। এ জন্য সবাইকে আহ্বানও জানান তিনি।

সেলিমের ওই ঘোষণার পর আজ কলকাতা বিমানবন্দরে অবস্থা নেন বামের নেতা-কর্মীরা। অমিত শাহ আসার সঙ্গে সঙ্গেই তারা কালো পতাকা প্রদর্শন ও 'অমিত শাহ গো ব্যাক’ স্লোগান দিতে থাকে। যার কারণে অমিত শাহ'র বিমানবন্দর থেকে বের হতে কিছু দেরি হয়েছে।

অমিত শাহ'র এ সফর প্রসঙ্গে কলকাতারা মেয়র ফিরহাদ হাকিম বলেন, বাংলার মানুষ কখনো সিএএ ও এনআরসির বাস্তবায়ন হতে দেবে না। এর সমর্থনে কে এখানে আসলো আর গেলো তা নিয়ে ভাবার সময় নেই। তাই অমিত শাহর আগমনে আমরা চিন্তিত নেই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ