সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মোদির সফর চূড়ান্ত করতে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এই সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন ভারতের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। পররাষ্ট্র সচিব হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

ঢাকায় দুই দিনের সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

সোমবার সকালে ঢাকায় আসার পর সকাল ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া :এ প্রমিজিং ফিউচার’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন।

ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ড. গওহর রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে। দুই দিনের সফর শেষে মঙ্গলবার সকালেই তিনি ঢাকা ছেড়ে যাবেন।

গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অভিজ্ঞ পেশাদার কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলা। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ