সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা আতঙ্কে আয়ারল্যান্ডের স্কুল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে আয়ারল্যান্ডের ডাবলিনে একটি স্কুল ১৪ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

আর্ন্তজাতিক গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্কুলের একজন শিক্ষার্থীর শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। তাকে ডাবলিনের একটি হাসপাতালে সংক্রমণ-নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত ২৭ ফেব্রুয়ারি উত্তর আয়ারল্যান্ডের এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হন। এর দুই দিন পর শনিবার (২৯ ফেব্রুয়ারি) প্রজাতন্তের আয়ারল্যান্ডে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। তবে তারা দুজনেই সম্প্রতি ইতালি সফর করেছিলেন বলে জানা যায়।

আয়ারল্যান্ডের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. টনি হোলোহান বলেন, জনস্বাস্থ্য চিকিৎসকরা জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন।

ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটি। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালির। দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত ইতালিতে ১৬৯৪ জন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। আর দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত মৃত্যু হয়েছে ৩৪ জনের।

ইউরোপের মধ্যে ইতালিতেই করোনার প্রাদুর্ভাব সবচেয়ে মারাত্মক। ইতালির পরিস্থিতি দেখে প্রতিবেশী সব দেশ ইতোমধ্যে সীমান্ত বন্ধ করেছে বলে জানিয়েছে বিবিসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ