রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

করোনা আতঙ্কে মাস্ক কেনা বন্ধের আহ্বান যুক্তরাষ্ট্রের চিকিৎসকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের সাধারণ জনসাধারণের প্রতি মাস্ক কেনা বন্ধের অনুরোধ জানিয়েছেন দেশটির সার্জন জেনারেল জেরোম অ্যাডামস। গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি এ অনুরোধ জানিয়েছেন।

টুইট বার্তায় তিনি লেখেন, ‘ফেইস মাস্ক কেনা বন্ধ করুন। করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষের সুরক্ষার জন্য এগুলো কার্যকর নয়। কিন্তু অসুস্থদের সেবা-যত্নের জন্য স্বাস্থ্য সেবাদাতারা যদি তা না পান তাহলে এটা তাদের ও আমাদের কমিউনিটিকে ঝুঁকিতে ফেলবে।’

তিনি আরও লেখেন, ‘হাত ধোয়া, অসুস্থবোধ করলে ঘরে থাকা এবং নিত্যদিনকার প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণই করোনা ভাইরাস থেকে সুরক্ষার সবচেয়ে ভালো উপায়।’

https://twitter.com/Surgeon_General/status/1233725785283932160

সম্প্রতি করোনা ভাইরাস নিয়ে বেশ আতঙ্কে রয়েছেন মার্কিনীরা। সেই আতঙ্ক থেকেই লাইন ধরে মাস্ক কিনছেন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। ফলে দেশটিতে কাজ করা স্বাস্থ্যকর্মীরা সেবাদানের ক্ষেত্রে পড়ছেন মাস্ক ঘাটতিতে পড়ায় তিনি এই অনুরোধ করেছেন বলে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এই ভাইরাসে চীনে প্রায় ৮০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন প্রায় ২হাজার ৮শ' ৭০জন। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ