সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

জম্মুর সিটি স্কয়ারের নাম পাল্টে 'ভারত মাতা চক' রাখলো ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মুর ঐতিহাসিক সিটি স্কয়ারের নাম বদল করলো ভারত সরকার। বাণিজ্যিক এ এলাকার নাম বদলে রাখা হলো ভারত মাতা চক।

গতকাল রোববার বিজেপি নেতৃত্বাধীন জম্মুর মিউনিসিপ্যাল কর্পোরেশন এ সিদ্ধান্ত নিয়েছে।

এ সিদ্ধান্তের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নাম পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ বলছেন, এলাকার উন্নয়নে বেশি জোর দেওয়া প্রয়োজন।

তাদের মতে, এই এলাকার পার্কিং স্পেসের সমস্যা রয়েছে। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাছাড়া জম্মুতে কমতে থাকা পর্যটকের সংখ্যা নিয়েও তাদের মাথাব্যথা নেই। তারা শুধু নাম পরিবর্তনে মনোযোগ দিয়েছে। হঠাৎ নাম পরিবর্তনে অনেকেই আবার বিরোধিতা করছেন। ভারত মাতা চক লেখা বোর্ড উঠিয়ে ফেলার দাবি করছেন তারা।

এদিকে, নতুন নাম দেয়া প্রসঙ্গে বিজেপি নেত্রী ও জম্মু মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডেপুটি মেয়র পূর্ণিমা শর্মা বলেন, স্থানীয় বাসিন্দাদের ইচ্ছাতেই এ কাজ করা হয়েছে। এই সিটি স্কয়ারে অতীতে একাধিক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মুর অনেক প্রতিবাদের সাক্ষী জায়গাটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ