সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, বৃদ্ধসহ ২৫ জন শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৬২ জন। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় প্রদেশ ইস্টার্ন কেপেতে।

প্রাদেশিক সরকারের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার (২ মার্চ) দিবাগত রাতে যাত্রীবাহী বাসটি চেবে নামক এলাকা দিয়ে যাচ্ছিল। তখন কোলয়েনি গ্রামের কাছে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৮০ জনের অধিক যাত্রী ছিল।

উদ্ধার কর্মকর্তাদের মতে, দুর্ঘটনার শিকার বাসটিতে থাকা অধিকাংশ যাত্রীই ছিলেন বৃদ্ধ এবং শিক্ষার্থী। তারা সরকার প্রদত্ত সামাজিক অনুদান নিয়ে চেবে থেকে ফিরছিলেন।

আজ মঙ্গলবার (৩ মার্চ) বিবৃতির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার পরিবহণ মন্ত্রী ফিকিলে এমবালুলা। তিনি বলেছেন, একটি দুর্ঘটনায় এত লোকের প্রাণহানি মেনে নেয়া যায় না। ঘটনাটি ভীষণ মারাত্মক এবং মর্মস্পর্শী।

প্রসঙ্গত, আফ্রিকার দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা সড়ক দুর্ঘটনায় অন্যান্য দেশের চেয়ে অনেকটাই এগিয়ে। বাজে ও দুর্বল সড়কের কারণে দেশটিতে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে থাকে বলে দাবি বিশ্লেষকদের। এর আগে ২০১৫ সালে দেশটির ইস্টার্ন কেপ এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩৫ জনের প্রাণহানি ঘটেছিল।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ