সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবেতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে সাত দফা দাবিতে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের মহাসচিব কাজী মোখলেছুর রহমান বলেন, ‘দেশে ১,৫১৯ টি ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা স্বল্প বেতনের চাকরিতে মানবেতর জীবন যাপন করছেন। দ্রব্যমূল্য ঊধ্র্বগতির বাজারে একজন প্রধান শিক্ষক বেতন পান ২৫০০ টাকা এবং সহকারী শিক্ষক বেতন পান ২৩০০ টাকা। এটা শিক্ষকদের অবমাননা ছাড়া আর কিছু না। আমরা চাই মুজিব বর্ষে যেন অন্তত আমাদের জাতীয়করণের আওতায় আনা হয়।’

শিক্ষকদের অন্যান্য দাবিগুলো হলো: কোডবিহীন ইবতেদায়ী মাদরাসাগুলোকে কোড নাম্বারে অন্তর্ভূক্ত করতে হবে। মাদরাসায় অফিস সহায়ক নিয়োগ দিতে হবে। মাদরাসা শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। মাদরাসায় আসবাবপত্র প্রদানসহ ভবন নির্মাণ করতে হবে এবং ইবতেদায়ী মাদরাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশনের আওতায় আনতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ