সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

এবার সৌদি নাগরিকদের জন্যও সাময়িকভাবে ওমরা নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার সৌদি আরবের নাগরিকদের জন্যও সাময়িকভাবে উমরা নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্হিবিশ্বের মুসল্লিদের জন্য উমরা নিষিদ্ধ করা হয়।

আজ বুধবার (৪ মার্চ) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

ঘোষণায় বলা হয়েছে, অভ্যন্তরীণভাবেও উমরা সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মক্কা মোকাররমা ও মদিনা মোনাওয়ারার সব প্রবেশ পথে কড়া পাহারা বসানো হবে। আপাতত সৌদি আরবের নিজস্ব নাগরিক কিংবা কোনো প্রবাসী হারামাইন এরিয়ায় প্রবেশ করতে পারবে না। তবে ওই নোটিশে মসজিদ এলাকার বাসিন্দাদের জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) আতঙ্কে বর্হিবিশ্বের লোকদের জন্য উমরা ও টুরিস্ট ভিসা দেওয়া বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব।

এর পর থেকে মসজিদে হারাম ও মসজিদে নববীতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ