সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মোল্লা বারাদারের সঙ্গে টেলিফোনে কথা বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের তালেবান নেতা মোল্লা আব্দুল গনি বারাদারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

৩ মার্চ মঙ্গলবার ফোনে কথা হয় দুই নেতার। কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষরের তিন দিনের মাথায় এ ফোনালাপ অনুষ্ঠিত হলো।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

কাতারে তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন এ খবর জানিয়ে বলেছেন, ট্রাম্প আধাঘণ্টারও বেশি সময় ধরে মোল্লা বারাদারের সঙ্গে কথা বলেন।

সোহেল শাহিন বলেন, টেলিফোনালাপে মোল্লা বারাদার ট্রাম্পকে বলেন, আমেরিকা যদি সম্প্রতি স্বাক্ষরিত শান্তি চুক্তি মেনে চলে তাহলে ওয়াশিংটনের সঙ্গে তালেবানের ইতিবাচক সম্পর্ক প্রতিষ্ঠিত হবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার সবার স্বার্থ রক্ষা করবে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট টেলিফোনালাপ শেষে তালেবানের উপ প্রধান মোল্লা বারাদারের সঙ্গে নিজের কথোপকথনকে ফলপ্রসূ বলে বর্ণনা করেন।

তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় এই টেলিফোনালাপের খবর জানিয়ে একটি ছবি প্রকাশ করেন যেখানে মোল্লা বারাদারসহ অন্যান্য তালেবান নেতার সঙ্গে আমেরিকার আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জালমাই খালিলজাদকেও দেখা যাচ্ছে। ছবির কোনো ক্যাপশান না থাকলেও ধারণা করা হচ্ছে, এটি ট্রাম্পের সঙ্গে তালেবান নেতার টেলিফোনালাপের মুহূর্তের দৃশ্য।

ইতিহাসে এই প্রথম আমেরিকার কোনো প্রেসিডেন্ট আফগানিস্তানের কোনো তালেবান নেতার সঙ্গে টেলিফোনে কথা বললেন।

১৯ বছরের দীর্ঘ যুদ্ধ অবসানের লক্ষ্যে গত শনিবার মার্কিন সরকার তালেবানের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি সইয়ের অনুষ্ঠানে আফগান সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। চুক্তিতে আমেরিকার পক্ষে খালিলজাদ এবং তালেবানের পক্ষে মোল্লা বারাদার সই করেন।

সূত্র: পার্সটুডে, ওয়াশিংটন পোস্ট, আল জাজিরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ