সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বিচারককে তাৎক্ষণিক বদলি কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির মামলায় পিরোজপুরের সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ও তার স্ত্রীর জামিন আবেদন খারিজের পর জেলা জজ আব্দুল মান্নানকে তাৎক্ষণিক বদলির আদেশ কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মুহা. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। আগামী এক সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগীয় সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত মঙ্গলবারের ওই ঘটনায় কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটনসহ কয়েকজন আইনজীবী আদালতের নজরে আনার পর এ রুল জারি করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার দুর্নীতির একটি মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীনের জামিন আবেদন নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছিলেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুল মান্নান।

ওইদিন দুপুরে এ আদেশ দেয়ার পর বিকেলেই আইন মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে বদলির (স্ট্যান্ড রিলিজ) নির্দেশ পান ওই বিচারক। আর বিচারক বদলের চার ঘণ্টার মধ্যেই মামলাটিতে জামিন পান ওই দম্পতি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ