সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

চীনের বাইরে ১৭ গুন বেশি গতিতে ছড়াচ্ছে করোনা: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলছে প্রতিনিয়ত। থামানো যাচ্ছে না কোনোভাবেই। এর মধ্যেই ভাইরাসের সংক্রমণ নিয়ে ভয়ঙ্কর এক তথ্য দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি বলছে, ভাইরাসটির কেন্দ্রস্থল চীনে যে গতিতে ছড়িয়েছে তার থেকে ১৭ গুণ বেশি গতিতে ছড়াচ্ছে অন্যান্য দেশগুলোতে।

সংস্থাটির ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলেন, প্রাণঘাতী এই ভাইরাসটিকে যেভাবেই হোক ঠেকাতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একত্রে এর বিরুদ্ধে সংগ্রাম করে যেতে হবে। কারণ চীনের বাইরে ভাইরাসটি প্রায় ১৭ গুণ বেশি গতিতে ছড়াচ্ছে। তাই সবাইকে একত্র হয়ে কাজ করে যেতে হবে।

করোনা ভাইরাসে চীনসহ সারা বিশ্বে আক্রান্ত হয়েছে ৯৬ হাজারের বেশি মানুষ। মারা গেছে ৩ হাজার ৩০০ জন। আক্রান্ত ও মুত্যুর ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশে। চীনের পর ভাইরাসটি নিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। বিশ্বের যেকোনো দেশের চেয়ে এখানে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ।

এদিকে ইতালির পর সবচেয়ে বেশি মারা গেছে ইরানে। দেশটিতে এখন পর্যন্ত ১১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫১৩ জন। এর মধ্যে দেশটির একজন মন্ত্রী ও সাবেক রাষ্ট্রদূতও রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ