সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

আফগানিস্তানে সমাবেশে গুলি, নিহত ২৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সমাবেশে বন্দুকধারীরা চালানো হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ।

আব্দুল্লাহ আব্দুল্লাহর মুখপাত্র জানান, সমাবেশে আফগানিস্তানের শীর্ষ পর্যায়ের কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নিয়েছিলেন। তার মধ্যে আব্দুল্লাহ আব্দুল্লাহ নিজেও উপস্থিত ছিলেন। বন্দুকধারীরা প্রথমে রকেটের গোলাবর্ষণ করে পরে রাইফেল দিয়ে গুলি চালায়।

আব্দুল্লাহ আব্দুল্লাহর মুখপাত্র ফারিদুন কাওয়াজুনের বরাতে রয়টার্স বলেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ যেখানে বসেছিলেন তার কাছাকাছি এসে একটি রকেটের গোলা পড়ে এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এরপর বন্দুকধারীরা গুলি চালায়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিম জানিয়েছেন, হামলায় অন্তত ২৯ জন আহত হয়েছেন। হামলার খবর শুনে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি হামলার কঠোর নিন্দা জানিয়েছেন। সূত্র: পার্সটুডে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ