রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

পুরুষের পাশাপাশি হাজার হাজার কাশ্মীরি নারীকেও হত্যা করেছে ভারতীয় বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

বিশ্ব নারী দিবস উপলক্ষে অধিকৃত কাশ্মীরের ওপর ভারত সরকারের নিপীড়ন প্রসঙ্গে একটি বিবৃতি প্রকাশ করেছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, ১৯৮৯ সাল থেকে এ পর্যন্ত কয়েক হাজার কাশ্মীরি নারীকের হত্যা করেছে ভারতীয় বাহিনী।

আজ রোববার গণমাধ্যমে প্রেরিত ওই বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র দফতরের তরফ থেকে অসহায় কাশ্মীরি নারীদের প্রতি স্যালুট জানিয়ে বলা হয়েছে, জালিমদের অকথ্য নির্যাতন সত্ত্বেও কাশ্মীরি নারীরা তাদের পুরুষের সঙ্গে নিজেদের স্বাধীনতা সংগ্রামকে বাঁচিয়ে রেখেছে। হার না মানা এসব নারীদের প্রতি পাকিস্তানের পক্ষ থেকে সালাম।

পাক পররাষ্ট্র দফতর জানায়, এ পর্যন্ত ভারতীয় বাহিনীর হাতে শহীদ হওয়া ৯৫ হাজার কাশ্মীরির মধ্যে কয়েক হাজার নারীও শামিল রয়েছে। যারা নিজ মাতৃভূমির স্বাধীনতা অর্জন করতে গিয়ে রক্ত বিলিয়েছেন এবং শাহাদাত বরণ করেছেন। ২০০১ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ভারতীয় বাহিনীর হাতে নিহত কাশ্মীরি নারীর সংখ্যা অন্তত ৬৭১ জনে দাঁড়িয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, ভারত সরকারের নিপীড়নের ফলে কমপক্ষে ২২ হাজার কাশ্মীরি নারীর বিধবা হওয়ার ঘটনা ঘটেছে। ১১ হাজার ১ শো ৭৯ জন নারী ধর্ষিতা হয়েছেন এবং প্রচুরসংখ্যক নারীর স্বামীর গুম হয়েছে।

পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতীয় সেনাবাহিনীর প্যালেট গুলি বর্ষণের ফলে কয়েকশো শিশু প্রাণ হারিয়েছে এবং দৃষ্টিশক্তি হারিয়েছে অসংখ্য মানুষ। এখনো কয়েকশো কাশ্মীরি নারী ভারতের কারাগারে বন্দী রয়েছেন বলে পাকিস্তান দাবি করছে।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ