সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনাভাইরাসের কারণে বন্ধ হচ্ছে ভারতের সব দর্শনীয় স্থান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পর্যটন খাতে এসব স্থাপনা থেকেই সবচেয়ে বেশি রাজস্ব আয় করে। করোনাভাইরাসের কারণে বন্ধ হচ্ছে তাজমহলসহ দেশটির সব ধরনের ঐতিহাসিক স্থাপনা।

ভারতের ঐতিহাসিক এসব স্থাপনা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ভিড় জমায় ভারতে। মানুষের ভিড়ে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় আগ্রার মেয়র নবীন জৈন তাজমহলসহ ভারতের ঐতিহাসিক সব স্থাপনা সাময়িকভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ঐতিহাসিক স্থাপনাগুলো বন্ধের সুপারিশ করেছেন তিনি।

আগ্রার মেয়র নবীন জৈন গণমাধ্যমকে জানান, ‘শুধু তাজমহলই নয়, দেশের ঐতিহাসিক স্থাপনা ও স্মৃতিসৌধগুলো কিছুদিনের জন্যে জন্য বন্ধ রাখা হবে। সাময়িকভাবে বন্ধ থাকার সময়ে পর্যটকরা এসব স্থান পরিদর্শন করতে পারবে না।’

তিনি বলেন, ‘তাজমহলসহ অনেক স্থাপনা দেখতে প্রচুর বিদেশি পর্যটক আগ্রা সফর করেন। ফলে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আমি ভারত সরকারকে তাজমহলসহ দেশের সব ঐতিহাসিক স্থাপনা ও স্মৃতিসৌধ সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ করছি।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ