সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা ঠেকাতে সৌদির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মরণঘাতী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সৌদি আরবে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। সোমবার (৯ মার্চ) থেকে এ নির্দেশনা কার্যকর হবে। কোভিড-১৯ করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

সৌদির শিক্ষা মন্ত্রণালয় বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী ‘প্রতিরোধ এবং সতর্কতামূলক’ পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ছাত্র ও কর্মকর্তাদের এ ভাইরাস আক্রান্তের হাত থেকে রক্ষা করতেই এ সিদ্ধান্ত।

পাবলিক ও প্রাইভেট, কারিগরি ও ভোকেশনালসহ সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান এ নির্দেশনার আওতায় থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

সৌদি সরকারের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেট জানায়, পূর্ব কাতিফ রাজ্যে ১১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হওয়ায় ওই এলাকা পুরোপুরি কোয়ারেন্টাইন করে রাখার ঘোষণা দেয়া হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ