সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মানবজমিনের সম্পাদকসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর।

বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়াকে জড়িয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সংসদ সদস্য নিজেই মামলাটি দায়ের করেন।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলাটি দায়ের করা হয়। মামলা নং- ২০।

বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম মুন্সি জানান, পাপিয়াকে জড়িয়ে সাইফুজ্জামান শেখরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে তিনি নিজেই মামলাটি দায়ের করেছেন। এতে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও প্রতিবেদক আল আমিনসহ ৩২ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় বিপুল পরিমাণ জাল টাকা ও ডলারসহ শামীনা নূর পাপিয়া (২৮), তার স্বামী মফিজুর রহমান (৩৮), মফিজুরের পিএস সাব্বির খন্দকার (২৯) ও পাপিয়ার পিএস শেখ তায়্যিবাকে (২২) গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। অবৈধ অর্থপাচার, জাল টাকার কারবার, মাদক ব্যবসা ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ