রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর

এ পর্যন্ত বিশ্বের ১১৬টি দেশে করোনার হানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলে শনাক্ত হয়েছে প্রাণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস। এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার হাজার দুইশ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ১০ মার্চ স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৬টি দেশ। ভাইরাসটিতে ৪ হাজার দুইশের বেশি লোক মারা গেছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ মার্চ) চীনে আরো ২২ জন মারা গিয়েছেন। চীনে এ পর্যন্ত মৃতের সংখ্যা তিন হাজার ১৫৮ জন। করোনায় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৭৮ জন । এর মধ্যে মোট ৬১ হাজার ৪৮১ জন রোগী সুস্থ হয়েছেন।

ডব্লিউএইচও এর বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, বিশ্বের এক লক্ষ ১৩ হাজারের বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদনে অনুযায়ী, ৬৪ হাজার মানুষ করোনা ভাইরাস মোকাবেলা করে সুস্থ হয়ে উঠেছে। আর সিএনএন বলছে, করোনা ভাইরাসে এখন পর্যন্ত সারা বিশ্বে আক্রান্ত হয়েছে এক লক্ষ ১৫ হাজার ৬০০ মানুষ।

গণমাধ্যম সূত্রে জানা যায়, চীনের বাইরে করোনা ভাইরাসে ইতালিতে ৬৩১ জন মারা গেছে। চীনের বাইরে করোনায় সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনা ইতালিতে। এছাড়াও দেশটিতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এদিকে, ইরানে মোট আট হাজার ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত ২৯১ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩১ জন সুস্থ হয়েছেন।

দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জনে।দেশটিতে ইতোমধ্যে সাত হাজার ৭৫৫ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ২৮৮ জন।

অন্যান্য দেশগুলোর মধ্যে স্পেন ৩৬, ফ্রান্স ৩৩, আমেরিকা ৩০, জাপান ১০, ইরাক ৭, যুক্তরাজ্য ৬, নেদারল্যান্ড ৪, সুইজারল্যান্ড, হংকং ও অস্ট্রেলিয়া ৩, মিশর ও স্যান ম্যারিনো ২, থাইল্যান্ড, তাইওয়ান, আর্জেন্টিনা ও ফিলিপাইনে, কানাডা, পানামা, মরোক্কোতে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ