সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বেফাকের রেজিষ্ট্রেশন বাতিল হওয়া ছাত্রদের পরীক্ষা বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আওতাধীন রেজিষ্ট্রেশন বাতিল করা মাদরাসার ছাত্রদের পরীক্ষা সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ডটি।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ মহাপরিচালক অধ্যাপক মাওলানা যােবায়ের আহমাদ চৌধুরী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৮ সনের ৪৮নং আইন দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান।

অত্র প্রতিষ্ঠানের রেজিষ্ট্রেশনভূক্ত কতিপয় মাদরাসার পরিচালক ও প্রিন্সিপাল উল্লেখিত আইনের ১(৩) ধারা, ২(১) ও ২(২) ধারা পরিপন্থী অবস্থান গ্রহণের কারণে অত্র বাের্ড তাদের অ্যাফিলিয়েশন (Affiliation) বাতিল করেছে।

অ্যাফিলিয়েশন (Affiliation) বাতিলকৃত মাদরাসার সমূহের শিক্ষার্থীবৃন্দ বেফাকভূক্ত যে কোন মাদরাসা অথবা ২০২০ সালে অনুষ্ঠিতব্য বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড) এর সকল পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশ নিতে পারবে।

এফিলিয়েশন (Affiliation) বাতিলকৃত মাদরাসা সমূহের শিক্ষার্থীদের পরবর্তী ২০-০৩-২০২০ তারিখের মধ্যে অত্র বাের্ডের সাথে যােগাযােগের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণে পদক্ষেপ গ্রহণে নির্দেশ দেয়া গেল।

উল্লেখ্য, কওমি মাদরাসার নীতিমালা লঙ্ঘণ করায় ১১টি মাদরাসার রেজিষ্ট্রেশন বাতিল করেছে বোর্ডটি। সে মাদরাসাগুলোর ছাত্রদের পরীক্ষা জন্যই এ ভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ