সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ মার্চে সাধারণ ছুটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশে সাধারণ ছুটি থাকবে। প্রতিবছর ১৭ মার্চকে জাতীয়ভাবে শিশু দিবস হিসেবে পালন করা হয়।

২০২০ সালের ছুটির তালিকা অনুযায়ী ১৭ মার্চসহ ১৪ দিন দেশে সাধারণ ছুটি থাকবে। ১৭ মার্চ সাধারণ ছুটি হলেও গণমাধ্যমকর্মীরা এ দিন ছুটি পান না। এবার ১৭ মার্চ পড়েছে মঙ্গলবার।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।

জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ থেকে আগামী এক বছর পর্যন্ত সময়কে ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানও হবে ১৭ মার্চ। দেশি-বিদেশি অতিথিদের অংশগ্রহণে বড় পরিসরে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় তা হচ্ছে না। ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় মূল অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী বলেছেন, ‘করোনা পরিস্থিতির কারণে মুজিববর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস ও সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে। বড় পরিসরে জনসমাগম করা হবে না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ