সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মার্কিন বিমান হামলায় ২৬ ইরাকি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর প্রাণঘাতী আক্রমণের জবাবে সিরিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ইরাকের আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবি গোষ্ঠীর ২৬ যোদ্ধার প্রাণহানি ঘটেছে। তাছাড়া গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ফরাসি বার্তা সংস্থা ফ্রান্স ২৪।

গত বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে চালানো হামলার হালনাগাদ তথ্য দিতে গিয়ে যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটি জানায়, মার্কিন সামরিক জোট এই হামলাটি চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদিও জোটের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিরিয়ার সীমান্ত সংলগ্ন শহর আলবু কামালের কাছে বিমান হামলা চালানোর আগে বাগদাদের উত্তরাঞ্চলে মার্কিন জোটের ইরাকি ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট গিয়ে আঘাত হানে। এতে এক মার্কিন ও ব্রিটিশ সেনাসহ মোট তিনজনের প্রাণহানি ঘটে।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম সিএনএন জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হামলাটি চালানো হয়। এবার মূলত মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেটগুলো ছোড়া হয়েছে। যদিও ভয়াবহ এই রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্র এই আধাসামরিক গোষ্ঠীর ওপরই শুরু থেকে দায় চাপিয়ে আসছে।

এ দিকে ভয়াবহ সেই আক্রমণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, রাতের অন্ধকারে রকেটগুলো তাজি সেনা ঘাঁটি সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়।

এক টুইট বার্তায় মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিনস বলেন, এটা নিশ্চিত যে তাজি ঘাঁটিতে সেনাদের লক্ষ্য করে অন্তত ১৫টিরও অধিক ছোট রকেট ছোড়া হয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ