সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

স্কুল-কলেজে অনুষ্ঠান বন্ধ, ‘অ্যাসেম্বলি’ শ্রেণিকক্ষেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি নভেল করোনাভাইরাস বাংলাদেশে শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে স্কুল-কলেজের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠান আয়োজন আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে প্রাত্যহিক সমাবেশ শ্রেণিকক্ষেই আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে।

গত রোববার তিনজনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর স্কুল-কলেজগুলো চালু রাখা- না রাখা নিয়ে আলোচনা শুরু হয়। পরে সরকারের পক্ষ থেকে জানানো হয়, দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মত পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। তাই শিক্ষা-প্রতিষ্ঠান আপাতত খোলা থাকবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক নির্দেশনায় বলা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে এ পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হল।’

‘পুনরাদেশ না পাওয়া পর্যন্ত প্রাত্যাহিক সমাবেশ শ্রেণিকক্ষগুলোতে আয়োজন করতে হবে। সেখানেই জাতীয় সঙ্গীত গাওয়াসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।’

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য অনুষ্ঠান যেগুলোতে জনসমাগম হয় সে অনুষ্ঠানগুলোর সূচি পুনর্বিন্যাস করে পরবর্তীতে আয়োজনেরও নির্দেশ দিয়েছে মাউশি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ