সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পেটার ডাটন করোনাভাইরাসে আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ ধরা পড়েছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পেটার ডাটনের। ঘুম থেকে উঠে তিনি জ্বর ও কণ্ঠনালীতে অস্বস্তি অনুভব করেন। স্বাস্থ্য পরীক্ষার পর ডাটনের করোনাভাইরাস পজিটিভ আসে বলে জানা যায়।

আজ শুক্রবার (১৩ মার্চ) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়। পেটার ডাটন এরপর কুইন্সল্যান্ডের স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করেছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ডাটন তার টুইটার অ্যাকাউন্টে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য-সম্পর্কিত তথ্যের নিয়মিত আপডেট সবাইকে জানাবেন।

অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত ১৫৬ জনের করোনাভাইরাস নিশ্চিত হওয়া গেছেন। তাদের মধ্যে রয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন। এর আগে বৃহস্পতিবার ডাটন মন্তব্য করেছিলেন, ‘৯৯ শতাংশ মানুষের জন্য করোনাভাইরাস কোনো ইস্যু নয়।’

অস্ট্রেলিয়ায় যারা প্রবেশ করছে সবার ভাইরাস পরীক্ষা সম্ভব নয় বলেও জানিয়েছিলেন তিনি। খুব সম্প্রতিই ডাটন যুক্তরাষ্ট্র সফর করেছেন। তিনি সেখানে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ