সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

ইতালিকে বাঁচাতে প্রধানমন্ত্রী কন্তের আকুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে এক ঘোষণায় ইতালিকে বাঁচানোর আহ্বান জানিয়েছেন। ইতালিজুড়ে রেড অ্যালার্ট জারি করার দুদিন পরেই বুধবার রাতে এ আহ্বান জানান।

ভাষণে জোসেপ্পে বলেন, বৃহস্পতিবার থেকে ফার্মেসি, গ্রোসারিশপ ব্যাংকসহ মৌলিক ‌প্রয়োজনীয় বিষয় ছাড়া ইতালির সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা প্রথম ধাপে আগামী ২৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

তিনি আরও বলেন, ইতালি সবার আর তাই প্রতিটি নাগরিকদের সুরক্ষার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এই নিয়মগুলো মেনে চলতে হবে। যেন আমাদের এই প্রিয় দেশটি আবার সারা বিশ্বকে জানিয়ে দিতে পারে শক্তিশালী (ফরছা) ইতালিয়া।

করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা ইতালিতে মহামারীতে রুপ নিয়েছে। পেছনের সব রেকর্ড ভেঙে বুধবার সর্বোচ্চ ১৯৬ জন মারা গেছে। নতুন করে সংক্রমিত হয়েছে ২৩১৩ জন যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় কয়েকগুন বেশি।

এদিকে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার সকল প্রবাসী বাংলাদেশিদের আত ঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। সেই সঙ্গে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার ও আহ্বান জানান।

পুরো ইউরোপজুড়েই করোনা ভাইরাস আতংক বিরাজমান। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইতালিতে ব্যাপক আকার ধারণ করেছে করোনা ভাইরাস। প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রবাসীরা বিপাকে পড়েছেন।

ইতালীর প্রধানমন্ত্রী জোসেপ্পে কস্তে এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন বৃহস্পতিবার থেকে ফার্মেসি, খাবারের দোকান ও কিছু পণ্য পরিবহন গাড়ি ছাড়া সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান, নাইটক্লাব ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। রেড জোন এলাকাগুলোতে যানবাহন চলাচল ও জনসাধারণের চলাফেরার সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ