সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

লেবাননে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুদ্ধহত দেশ লেবাননের জুবাইল এলাকায় মুহাম্মদ আল আমিন নামের এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

জানা যায়, আল আমিনের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার কালিরবাজার থানার গিলাতলী গ্রামে। বাবার নাম মাে. শাহজাহান।

গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নির্মানাধীন একটি ভবনের নীচতলা থেকে মরদেহ উদ্ধার করা হয়। বর্তমানে মরদেহ স্থানীয় মাউনেট হাসপাতালের মর্গে আছে।

প্রতিবেশি বাংলাদেশিদের বরাতে জানা যায়, আল আমিন দীর্ঘ ৬ বছর আগে জীবিকার তাগিদে লেবানন আসে। তিনি জুবাইল এলাকার একটি রুমে থাকতন। মার্চ মাসের প্রথম সপ্তাহ হঠাৎ করে একদিন তিনি নিখোঁজ হয়ে যান। সম্ভাব্য সব জায়গায় অনেক খােজাখুজি করেও তার কোন হদিস পায়নি সহকর্মী বাংলাদেশিরা।

অবশেষে তারা নিখোঁজ সংবাদটি লেবাননে বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় পুলিশপ্রশাসনকে জানায়। সােশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার করে। এপরেও তার কোন হদিস পাওয়া যাচ্ছিল না।

বৃহস্পতিবার সকালে স্থানীয় পুলিশ জুবাইলের নির্মানাধীন একটি ভবনের নিচতলা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এটা আত্মহত্যা নাকি হত্যা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা যায়।

সূত্রমতে জান যায়, আল আমিন বৈরুত দূতাবাসে আবেদন করে দেশে যাবার জন্য অপেক্ষায় ছিল। কিন্তু তাকে বাড়ি ফেরার আগেই লাশ হতে হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ