সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বাগেরহাটে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাগেরহাটে যাত্রীবাহী বাস ও বালু ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হয়েছেন।

আজ শনিবার বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলতিতা কাকডাঙ্গা নামক স্থানে মর্মান্তিক এ সড়ক দূর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ওই দিন বিকেল সাড়ে ৪ টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি গাড়ি ও বিপরীত দিকে থেকে আসা বালি ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাজিব পরিবহনের বাসটি উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলে শিশুসহতিন জনের লাশ উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় আরো অন্তত ২৫জনকে আহতদের ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুইজনের মৃত্য হয় বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের কারো নাম পরিচয় পাওয়া যায়নি।

ফকিরহাট থানার ওসি আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হন। অন্য দুজন‌ ফ‌কিরহাট উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেয়ার প‌থে মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ