সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

'মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানালো ইরাক সামরিক বাহিনী'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে মোতায়েন মার্কিন সেনাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী।

গতকাল শনিবার ইরাকি সশস্ত্র বাহিনী বলেছে, দেশের জাতীয় সংসদে পাস হওয়া প্রস্তাব অনুসারে আমেরিকার সমস্ত সেনাকে প্রত্যাহার করতে হবে।

ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির কয়েকটি অবস্থানের ওপর মার্কিন বাহিনীর পক্ষ থেকে কয়েক দফা বিমান হামলা চালানোর পর এই দাবি জানানো হলো। ইরাকি সামরিক বাহিনী বলেছে, মার্কিন সেনাদেরকে অবশ্যই ইরাকি সংসদে পাস হওয়া প্রস্তাব অনুসারে কাজ করতে হবে।

গত ৫ই জানুয়ারি ইরাকের জাতীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তাদের দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য একটি প্রস্তাব পাস করেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে মার্কিন সেনারা ড্রোন হামলার মাধ্যমে হত্যা করার পর ইরাকের সংসদে এ প্রস্তাব পাস করা হয়।

এরপর ৯ই জানুয়ারি ইরাকের তৎকালীন প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান।

ইরাকের ফাতাহ জোটের সংসদ সদস্য আহমাদ আল-কিনানি বলেছেন, ইরাকের মাটি থেকে এক্ষুনি মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। তিনি বলেন, বিশ্বের বহু দেশের নেতা-নেত্রীরা আমাদের সঙ্গে একমত যে, গত ১৬ বছর ধরে ইরাকে যা ঘটে চলেছে বা ঘটছে তার জন্য প্রধানত দায়ী মার্কিন হস্তক্ষেপ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ