বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

করোনা: আগামীকাল জরুরি বৈঠকে বসছে হাইয়াতুল উলইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

এরই প্রেক্ষিতে কওমি মাদরাসার আসন্ন দাওরায়ে হাদীসের কেন্দ্রীয় পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ।

আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০ টা থেকে রাজধানীর মতিঝিলে হাইয়াতুল উলইয়ার কেন্দ্রীয় কার্যালয়ে এ সংক্রান্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মুসলেহুদ্দিন রাজু আওয়ার ইসলামকে এসব তথ্য দিয়েছেন।

তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়য়টির গুরুত্ব অনুধাবন করে হাইয়াতুল উলইয়া জরুরি বৈঠকটি ডেকেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ভাবতে এবং মাদরাসাগুলোর পরীক্ষা নিয়ে আলোচনা করতেই বৈঠক।

করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে কওমি মাদরাসা বন্ধ ঘোষণা করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কওমি মাদরাসার পরীক্ষার কারণে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা মাদরাসায় আবাসিক থেকে এবং বাসায় অবস্থান করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আনুষ্ঠিানিকভাবে হাইয়াতুল উলইয়ার সিদ্ধান্ত আগামীকালের বৈঠক শেষেই জানা যাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ