সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

নাইজেরিয়ায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অনেকে। এ বিস্ফোরণে প্রায় ৫০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

দেশটির গণমাধ্যমের বরাতে জানা যায়, বিস্ফোরণে অনেক ঘরবাড়ি, লরি, গাড়ি ও মটরসাইকেল পুড়ে গেছে।

জাতীয় জরুরি সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফরিনলয়ি এএফপি’কে বলেন, এ ঘটনায় ‘এখন পর্যন্ত ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এতে আরো অনেক লোক আহত হয়েছে।’ তিনি আরো জানান, বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ায় প্রায় ৫০টি ভবন ধ্বংস হয়েছে।

আবাসিক এলাকা আবুলি আদোতে স্থানীয় সময় সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নাইজেরিয়ার জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন (এনএনপিসি) জানায়, একটি গ্যাস কেন্দ্রে স্তুপ করে রাখা গ্যাস বোতলে ট্রাকের ধাক্কায় এ বিস্ফোরণ ঘটে।

সিটি কর্পোরেশন জানায়, বিস্ফোরণটি এতোই শক্তিশালী ছিল যে এতে পার্শ্ববর্তী অনেক ঘরবাড়ি ধসে পড়ে এবং এনএনপিসি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। সূত্র: এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ