বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন

বৈঠকে বসছে বেফাক, আসতে পারে কওমি মাদরাসা বন্ধের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ : আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করছে সরকার। আপাতত ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সোমবার বিকালে এ সংক্রান্ত আদেশ জারি হবে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ (সোমবার) বিকেলে জরুরি বৈঠকে বসতে চলেছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’।

বেফাক সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্তের প্রেক্ষিতে কওমি মাদরাসার কার্যক্রম স্থগিত থাকবে কিনা এ বিষয়ে আলোচনা করতেই বৈঠক ডেকেছে বেফাক।

এ বিষয়ে জানতে চাইলে বেফাকের মহাসচিব ও ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস আওয়ার ইসলামকে জানান, ‘বিকেলে পরামর্শক্রমে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, ‘মুরুব্বিদের সঙ্গে আলোচনা করে খুব দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। ’

যোগাযোগ করা হলে হলে বেফাকের মহাপরিচালক মাওলানা যুবায়ের আহমেদ চৌধুরীও একই কথা বলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ