সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মাওলানা তারিক জামিলের কাছে বিশেষ দোয়া চেয়েছেন ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

প্রধানমন্ত্রী ইমরান খান করোনার ভাইরাস বিষয়ে পাকিস্তানের প্রখ্যাত দায়ি মাওলানা তারিক জামিলের সঙ্গে বিশেষ বৈঠক করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মাওলানা তারিক জামিলের কাছে বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানান।

জিও নিউজ জানায়, আজ সোমবার ইমরান খানের নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইমরান খান মাওলানা তারিক জামিলকে ধর্মীয় অঙ্গনে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করার আহ্বান জানান।

এ কঠিন মুহূর্তে ধর্মীয় বিষয়ের সভা তাবলিগ বিষয়ক মজলিস সীমিত করারও আহ্বান জানান। এ বিষয়ে জরুরি ভূমিকা রাখতে অনুরোধ করেন।

এর আগে প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে করোনা ভাইরাস সম্পর্কে সমন্বয় কমিটির বৈঠক হয়, এতে করোনার ভাইরাস প্রতিরোধে দেশজুড়ে নেওয়া পদক্ষেপগুলি পর্যালোচনা করে বিভিন্ন প্রস্তাব বিবেচনা করা হয়।

শুক্রবার, কেন্দ্রীয় ধর্ম বিষয়ক মন্ত্রী পীর নুরুল হক কাদরীও উলামায়েদের কাছে খুতবা ও ​​নামাজ সংক্ষিপ্ত করার আহ্বান জানান।

জিওনিউজ থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ