রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উদ্বোধনের আগেই মডেল মসজিদে ফাটল! ‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’ প্রধানমন্ত্রীর চীন সফর, আলোচনায় সামরিক সহযোগিতাসহ ১৭ চুক্তি ইসলামী ছাত্র মজলিসের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত সুইজারল্যান্ডে ইরানের প্রতিনিধি দল, যাচ্ছেন ভ্যান্স-শাহবাজ ও আসীম মুনির দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু

১০ কোটি ডলার লুট: সৌদির ২৯৮ সরকারি কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের দুর্নীতি দমন কমিশন ১০ কোটি ডলারেরও বেশি লুট করার অভিযোগে ২৯৮ সরকারি কর্মকর্তা গ্রেফতার করা করেছে। আল আরাবিয়া, রয়টার্স, সৌদি গেজেট

দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা অভিযোগের ভিত্তিতে মোট ৬৭৪ জনের একটি তৈরি তালিকা থেকে ওই ২৯৮ জনকে গ্রেফতার করেছে।

তারা আরও জানায়, দেশটির দুদকের দেয়া তথ্য অনুযায়ী এসব লোকদের বিরুদ্ধে সম্পদ লুটপাট, অধিক চাঁদাবাজি, রাষ্ট্রীয় সম্পদের অপচয় এবং পদের অপব্যবহার করার অভিযোগ আরোপ করা হয়েছে। গ্রেফতারকৃতদের ভেতর ১৬ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

খবরে বলা হয়, এসব লোকদের ভেতর একজন মেজর জেনারেল এবং কয়েকজন রিটায়ার্ড অফিসারও রয়েছেন। এসব ব্যক্তিরা ২০০৫ সাল থেকে নিয়ে ২০১৫ সাল মধ্যে এসব অপরাধ সংঘটিত করেছে।

গ্রেফতারকৃত এসব ব্যক্তিদের ভেতর সৌদি আরবের পূর্ব অঞ্চলের ২১ জন ব্যক্তি চিকিৎসা খাতে আর্থিক এবং প্রশাসনিক দুর্নীতির সঙ্গে জরিত ছিল। এদের মধ্যে দুই জন মহিলা এবং তিন জন স্থানীয় ব্যক্তিও যুক্ত রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ