সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা: হাইয়াতুল উলইয়ার গুরুত্বপূর্ণ ৩ সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: করোনা ভাইরাসের প্রাদর্ভাব থেকে বাঁচতে  সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ গুরুত্বপূর্ণ ৩টি সিদ্ধান্ত গ্রহণ করেছে।

আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে মুরুব্বিদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস এ বৈঠকে সভাপতিত্ব করেছেন। এতে সংস্থাটির ৩২ সদস্যের সকলেই উপস্থিত ছিলেন।

১. কওমি মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরীক্ষার আগ পর্যন্ত স্থগিত থাকবে।

২. দাওরায়ে হাদীসসহ অন্যান্য জামাতের পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

৩. প্রত্যেক ছাত্রকে এককভাবে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে।

বৈঠকে উপস্থিত হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মুসলেহুদ্দিন রাজু আজ বেলা ১১ টা ৩০ মিনিটে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা রাজু বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে বেশি বেশি দোয়া-ইসতেগফার পড়ার আহ্বান জানানো হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ