সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

পাকিস্তানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জানা যায়, ইরান থেকে ফেরা ওই রোগীকে অত্যন্ত সংকটজনক অবস্থায় পাকিস্তানের হায়াটাবাদ মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। পাঞ্জাব প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদ এমনটি জানিয়েছে।

রয়টার্স আরও জানায়, করোনাভাইরাসের সংক্রমণ সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য এক ওয়েব পোর্টালে এ মৃত্যুর কথা ঘোষণা করেছে মন্ত্রণালয়।

কাতার প্রবাসীর ওই ব্যক্তির পরিবারের তাহিরী নামে ২৪ বছরের আরেকজনকে সন্দেহভাজন মনে হলে তাকেও এইচএমসিতে ভর্তি করা হয়েছিল। চিকিত্সকরা প্রকাশ করেছেন যে তাহির এখন স্থিতিশীল অবস্থায় আছেন।

দেশটিতে এ পর্যন্ত ৯৫ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে দুই জন রোগমুক্ত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন।

বিশ্বের ১৬১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরানের প্রাদুর্ভাবে এ পর্যন্ত এক লাখ ৮২ হাজার ৯৮৬ জন আক্রান্ত ও ৭১৫৮ জনের মৃত্যু হয়েছে বলে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে দেখা গেছে। সূত্র: দ্য ডন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ