সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ইজতেমার ৭৭ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ায় ইজতেমায় অংশ নেয়া ৭৭ মুসল্লি করোনায় আক্রান্ত হয়েছেন। রোববার (১৫ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে দ্য স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডাতুক সেরি ডা. আধাম বাবা বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত রাজধানী কুয়ালালামপুরের কাছের একটি মসজিদে তাবলিগ জামাতের ইজতেমা অনুষ্ঠিত হয়। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৬ হাজার মানুষ অংশ নেন। নতুন করে করোনায় আক্রান্তদের ৭৭ জন এই ইজতেমায় অংশ নিয়েছিলেন।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় এখন সেদিনের তাবলিগ জামাতের কর্মসূচিতে যারা অংশ নিয়েছিলেন তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে। যারা সেখানে গিয়েছিলেন তাদের আরও নির্দেশাবলীর জন্য নিকটতম জেলা স্বাস্থ্য দফতরে যোগাযোগের অনুরোধ করছি। তাদের করোনার বিস্তার রোধে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ায় নতুন করে ১৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২৮ জনে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ