সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

বুলগেরিয়ায় করোনা আতঙ্কে ৮৫ ডাক্তারের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার আতঙ্কে বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার দুটি হাসপাতাল থেকে কমপক্ষে ৮৫ জন ডাক্তার পদত্যাগ করেছেন। পাশাপাশি পদত্যাগ করেছেন বেশ কয়েকজন নার্সও।

সূত্র জানায়, ডাক্তাররা বলছেন, করোনা ভাইরাস থেকে বাঁচতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। হাসপাতালগুলোতে সুরক্ষা ব্যবস্থা না থাকার অভিযোগও করেছেন তারা। বুলগেরিয়ায় করোনা ভাইরাস নিয়ে জরুরি অবস্থা জারির একদিন পরই ডাক্তাররা এই পদত্যাগ পত্র দিলেন।

এ বিষয়ে ক্যামেলিয়া বাচোভস্কা নামের এক ডাক্তার আল জাজিরাকে বলেন, আমাদের হাসপাতালে করোনা চিকিৎসা হবে এটি জানার পর আমি সহ আরো ৮৪ জন ডাক্তারের পদত্যাগ পত্র জমা দেয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই এবং এটা শুধু আমাদের হাসপাতালে তা কিন্তু নয়। বাকিগুলোরও একই অবস্থা।

গত সপ্তাহেও করোনা আতঙ্কে বুলগেরিয়ার সেন্ট সোফিয়া হাসপাতাল থেকে ছয়জন ডাক্তার পদত্যাগ করেছেন। করোনা ভাইরাসে বুলগেরিয়ায় এখন পর্যন্ত ৯২ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন দুজন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ