সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় এবার স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। করোনায় আক্রান্ত এক এমপির সংস্পর্শে আসার পর তিনি এ সিদ্ধান্ত নেন। খবর স্ট্রেইট টাইমস’র।

ওই এমপির করোনা ভাইরাস পরীক্ষা ‘পজিটিভ’ রিপোর্ট আসার পর মাহাথির স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন। তবে তিনি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায় নি।

৯৫ বছর বয়সী এই নেতা করোনা ভাইরাসে সংক্রামিত হলে তা বিপদ্জনক হতে পারে বলে অনেকে মনে করছেন। মাহাথির মোহাম্মদ বলেছেন, আমি বাড়িতেই আছি, কারোর সঙ্গে মিশছি না। এটা আমার জন্য কঠিন কিছু না।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ডা. মাহাথির মোহাম্মদের একজন মুখপাত্র বলেছেন, কোভিড -১৯ পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়া গেছে এমন একজন সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করার পর মাহাথির মোহাম্মদ কোয়ারেন্টাইনে গেছেন। তবে তার করোনা ভাইরাস পরীক্ষা করা হলেও ফল প্রকাশ করতে রাজি হননি তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ