রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নবীন আলেমদের নিয়ে ‘দাওয়াহ, লেখালেখি ও সাংবাদিকতা’ কর্মশালা ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির আস-সুন্নাহ কোর্সের শিক্ষার্থীদের ব্যবসায়ী সাফল্য তুলে ধরলেন শায়খ আহমাদুল্লাহ ‘ইখলাস ও সুন্নাহর অনুসরণ ছাড়া আমল পূর্ণাঙ্গ হয় না’ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৯ সৌদি বাদশাহর আমন্ত্রণে ওমরা পালনে যাচ্ছেন ৩০ বাংলাদেশি হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সহযোগিতা চায় সরকার ৯০ দিন জামাতে নামাজ, ৩২ শিশু-কিশোর পেল বাইসাইকেল ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির অনুতাপে অশ্রু

করোনা: তিনমাস বাড়িভাড়া আদায় নিষিদ্ধ করল উগান্ডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণে চলমান সংকটে অন্তত তিনমাস বাড়িভাড়া আদায় নিষিদ্ধ করা হয়েছে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায়। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেবেনি এমন নির্দেশনা দেন।

গতকাল শুক্রবার এবিসি নিউজ ঘানা’র এক প্রতিবেদনে বলা হয়, উগান্ডার অর্থনীতিতে ইতোমধ্যেই করোনা আতঙ্কের প্রভাব পড়তে শুরু করেছে। ভাইরাস সংক্রমণের ভয়ে অনেক কর্মীই কাজে যোগ দিচ্ছেন না। এ পরিস্থিতিতে আগামী তিনমাস ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় না করতে বাড়িওয়ালাদের প্রতি আহ্বান জানিয়েছেন উগান্ডান প্রেসিডেন্ট।

সরকারের ওই নির্দেশনায় বলা হয়, যদি কোনো বাসার মালিক এই নির্দেশনা অমান্য করেন তাহলে তার ফ্ল্যাটটি সরকার নিয়ে নেবে অথবা তাকে সাত বছরের জেল দেয়া হবে। এমনটি একই সঙ্গে দুই শাস্তিও তার জন্য কার্যকর করা হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ